রূপগঞ্জে ফের বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ১৯:১৮আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৯:৩৪

মামলা নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগে রবিবার রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দুলাল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, রবিবার দুপুরে উপজেলার তারাব এলাকায় বিএনপির নেতাকর্মীরা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি তাজা ককটেলসহ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দুলাল আহমেদকে গ্রেফতার করে। এ ঘটনায় রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু সায়েম বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাসুদুর রহমান বলেন, ‘রবিবার দুপুরে তারাব এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেলসহ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দুলাল আহমেদকে গ্রেফতার করে। এদিকে সোমবার দুপুরে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আটক দুলাল আহমেদকে আদালতে পাঠিয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের