রাজনীতির আদর্শ সমাজসেবা, চাঁদাবাজি নয়: চুমকি

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ০৯:১৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০৯:১৫

রাজনীতির আদর্শ সমাজসেবা, চাঁদাবাজি নয়: চুমকি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘রাজনীতির উদ্দেশ্য দখল ও চাঁদাবাজি নয়, রাজনীতি মানুষকে ভালোবাসা আর উপকার করতে শেখায়। রাজনীতির আদর্শ হলো সমাজসেবা। টাকা দিয়ে উপকার করা যায় না। পৃথিবীতে ভালোবাসাই হলো আদর্শবাদীর রাজনীতি।’

মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের পদ হারবাইদ এলাকায় পঙ্গু মুক্তিযোদ্ধা রিপন মোল্লাকে গোল্ডেন ড্রিমস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সাইফুল ইসলামের পক্ষ থেকে দেওয়া একটি বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ কোটি মানুষের উন্নয়নের রাজনীতি করেন। আওয়ামী লীগের ও শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণ আর উপকার করার রাজনীতি। বর্তমানে অনেক রাজনৈতিক নেতা পদ পদবী পেয়ে জবরদখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন। এটা বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার রাজনীতির আদর্শ নয়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার একটি বাড়ি-একটি খামার প্রকল্প হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে যুবলীগ নেতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে একটি বাড়ি নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।’

সভায় গোল্ডেন ড্রিমস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী কামাল, মামুনুর রশিদ ভূইয়া, সাইফুল্লাহ আল মুক্তাদির নয়ন, সোহেল রানা, বাবুল পাঠান, রনি সরকার মিঠু, স্বপন, মশিউর, মোহাম্মদ আলীসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী