মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে নরসিংদীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
০৫ অক্টোবর ২০১৮, ১৭:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:২৯

মুক্তিযুদ্ধ কর্নার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে নরসিংদীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। এ কর্নারে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, আলোকচিত্র ও তথ্য। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারছে শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর ৬ উপজেলার ১১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের পরিকল্পনায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হয়েছে এসব কর্নার। কর্নারগুলোতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র, বই, তথ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস। এতে উঠে এসেছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার দৃশ্যপট। পাশাপাশি মুক্তিযুদ্ধে জেলার অবদান, ইতিহাস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বীরদের তথ্য তুলে ধরা হয়েছে। এতে পাঠ্য বইয়ের পাশাপাশি প্রতিনিয়ত কর্নারগুলো থেকে মুক্তিযুদ্ধকে জানা ও অনুভব করতে পারছে শিক্ষার্থীরা। একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, গণহত্যা, বাঙালির বীরত্বগাথাসহ মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার আগ্রহ বাড়ছে তাদের মধ্যে।    

মুক্তিযুদ্ধ কর্নারে শিক্ষার্থীরা কারার চর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহেলা খাতুন জানায়, পাঠ্যবই পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব একটা জানা হয়নি। মুক্তিযুদ্ধ কর্নারের সংগ্রহে রাখা বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছি। 

আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান মুগ্ধ জানায়, মুক্তিযুদ্ধের স্থিরচিত্রগুলো আমাদের মনকে নাড়া দেয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে আমাদেরকে উৎসাহিত করছে এই কর্নার।  

মুক্তিযুদ্ধ কর্নারে শিক্ষার্থীরা একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সানজানা বিনতে ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা মুক্তিযুদ্ধ কর্নার নিঃসন্দেহে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।’  

কারার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ করতে মুক্তিযুদ্ধ কর্নার সহায়ক ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা অবসর সময়ে আগ্রহ নিয়েই কর্নারে গিয়ে তথ্য জানছে।’

মুক্তিযুদ্ধ কর্নারে শিক্ষার্থীরা নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বাংলা টিবিউনকে বলেন, ‘একটি জাতিকে এগিয়ে যেতে হলে তার শেকড়কে জানা উচিত। আর আমাদের শেকড় হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এজন্যই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করে তোলা, চিন্তা চেতনায় দেশাত্মবোধ, জাতীয়তাবোধ তথা সুনাগরিক হিসেবে গড়ে তুলকে জেলাজুড়ে মুক্তিযুদ্ধ কর্নার গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে মুক্তিযুদ্ধ কর্নার গড়ে তোলা হবে।’

একইভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার গড়ে তোলা হলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে বলে মনে করেন জেলা প্রশাসক।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী