সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ২০:৪৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২০:৫২

বিদ্যুৎস্পৃষ্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সেলিম হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার পাগলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম হাওলাদার ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুল্লাহপুর দক্ষিণ শিপা এলাকার নুরল ইসলামের ছেলে।

এসআই আবু বকর জানান, শনিবার বিকালে পাগলাবাড়ি এলাকার মুসলিম মিয়ার বাড়ির দেয়ালে হেলান দিয়ে আড্ডা দিচ্ছিলেন সেলিম হাওলাদার। সেলিমের মাথার উপরে বিদ্যুতায়িত জিআই তার ছিল। এসময় অসাবধানতাবশত সেলিমের হাত ওই তারে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান