নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে বিদ্যুতের শক দিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০০:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০১:৩৪
image

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শক দিয়ে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর নাম  রিয়াজুল ইসলাম শান্ত (২২)। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চৌরাবাড়ি এলাকায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্তদের দাবি, দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আর পুলিশের দাবি, এ ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি।
বন্দর উপজেলার চৌরাবাড়ি এলাকার বাসিন্দা শান্তর পিতা জহিরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তার ছেলেকে প্রতিবেশী মতি মাদবরের ছেলে রফিকুল ইসলাম, রোমান, রাজু,  ইসমাইল ও আরিফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ২টার দিকে তিনি জানতে পারেন, তার ছেলে শান্ত বিদ্যুত স্পৃষ্টে হয়ে হাসপাতালে মারা গেছে। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই তারা শান্তকে পরিকল্পিতভাবে বিদ্যুতের শক দিয়ে হত্যা করেছে।
তবে প্রতিবেশী রফিকুল ইসলামের দাবি, বাড়ির পাশে পুকুর সেচতে প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ চালু করতে শান্তকে ডেকে নিয়ে গিয়েছিল তারা। সে কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় শান্ত। গুরুতর আহত অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা পুকুর সেচতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দেয়নি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম