মানিকগঞ্জে ৫ দিনে ৪৪ জেলের দণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ২৩:৩৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২৩:৩৫

জব্দ জাল পোড়ানো হয় ইলিশ ধরার নিষেধাজ্ঞার ৫দিনে মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে পৃথক ৬৫টি অভিযান চালিয়ে  ৪ লাখ ৫৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ১ হাজার ৭৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।  এছাড়া ৪০ জন মৎস্যজীবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।  জেলা মৎস্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, গত ৭ অক্টোবর থেকে অভিযান শুরু হয়। ১১ অক্টোবর পর্যন্ত জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর এলাকার  পদ্মা ও যমুনা নদীতে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা মৎস্য বিভাগ ৪৫টি মামলা দায়ের করে।  সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা ১৬টি মোবাইল কোর্ট করে চার জনকে ১ বছর করে জেল, ৭ জনকে এক মাসের জেলসহ ৪০জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এছাড়া আটকদের মধ্যে চারজন মৎস্যজীবীর বয়স অপ্রাপ্ত থাকায় তাদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। তারা সরকারের এই পদক্ষেপকে বাস্তবায়ন করতে সার্বক্ষণিক পদ্মা ও যমুনা নদীতে টহলে নিয়োজিত রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের আরও খবর: মুন্সীগঞ্জে ৪১ জেলের দণ্ড

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম