মুন্সীগঞ্জে ৬৫৫ কেজি ইলিশ জব্দ, ১৮ জেলেকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ২৩:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২৩:৩০

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা মুন্সীগঞ্জে ৬৫৫ কেজি ইলিশ ও ৭টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এসময় ১৮ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে রবিবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১ লাখ ২৭ হাজার মিটার জালও জব্দ করা হয়।  

গজারিয়ায় জব্দ জাল পোড়ানো হয় জেলা মৎস্য কর্মকর্তা নিপেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর উপজেলার কালীরচরে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ২০ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। টংগিবাড়ী উপজেলায় ইলিশ মাছ ধরার অপরাধে ৮ জেলেকে আটক করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। টংগিবাড়ী থেকে এক লাখ মিটার জাল, ৪৮০ কেজি ইলিশ মাছ ও ২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। গজারিয়া থেকে আটক করা হয় ৫ জন জেলেকে। পরে রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। গজারিয়া থেকে ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫ জন জেলেকে ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযানে ১৩০ কেজি মা ইলিশও জব্দ করা হয়েছে।’ নিপেন্দ্র নাথ বিশ্বাস জানান, জব্দ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের আরও খবর: ইলিশ ধরা নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহেই বরিশালে ১৯৩ জেলের কারাদণ্ড

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের