নরসিংদীতে দুই জঙ্গি নিহত ও দুইজনের আত্মসমর্পণের ঘটনায় মামলা

নরসিংদী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৫:৩১

মামলা নরসিংদীর দুই জঙ্গি আস্তানায় দুই জেএমবি সদস্য নিহত ও দুইজনের আত্মসমর্পণের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মাধবদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করেছে। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আর মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই নব্য জেএমবি সদস্য আব্দুল্লাহ আল বাঙালি ও তার স্ত্রী আকলিমা আক্তার মনির লাশ ময়নাতদন্ত শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিতে না এলে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জঙ্গি আস্তানায় মাধবদীর নিলুফা ভিলার সপ্তম তলা ও শেখের চরের বিল্লাল মিয়ার বাড়ি ঘিরে এখনও রয়েছে পুলিশি পাহারা। দুই দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর এলাকার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।

সরেজমিন দেখা যায়, তিনজন করে পুলিশ সদস্য বাড়ি দুটি পাহারা দিচ্ছেন। এলাকাবাসী জানান, টানা দুদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারিসহ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এতে সাময়িকভাবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ভোগান্তি দেখা দিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানিয়েছেন, জঙ্গি আস্তানার ঘটনাটি কাউন্টার টেরোরিজম ইউনিট খতিয়ে দেখছে। জেলা পুলিশ এতে সহায়তা করছে। লাশ ময়নাতদন্ত শেষে এখনও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ আমাদের হেফাজতে রয়েছে। যথাসময়ে তাদের আদালতে পাঠানো হবে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের