সোনারগাঁয়ে বসতবাড়িতে ১৮টি বিষধর সাপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ১৪:০৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৭

সাপুড়ের হাতে উদ্ধার হওয়া সাপ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার একটি বসতবাড়ি থেকে ১৮টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে এলাকার বারেক মিয়ার বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করেন ফজলু ও মোস্তফা নামের দুজন সাপুড়ে।

এলাকাবাসী জানান, নুনেরটেক পাড়া গ্রামের বারেক মিয়া তার বসতবাড়িতে দীর্ঘদিন ধরে সাপের আনাগোনা লক্ষ করেন। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা থেকে ফজলু ও মোস্তফা নামের দুজন সাপুড়ে তার বাড়িতে নিয়ে আসেন তিনি। সাপুড়েরা মাটি খুঁড়ে বাড়ির তিনটি ঘর থেকে একটি বড় গোখরা (খইয়া পানশ) ও সঙ্গে আরও সতেরটি বাচ্চা গোখরা সাপ উদ্ধার করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা বারেকের বাড়িতে ভিড় করেন। 

বাড়ির মালিক বারেক মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বাড়িতে সাপের উপস্থিতি টের পায়। এতে সাপের ভয়ে আমরা ঘরে প্রবেশ করছিলাম না। তাই সাপুড়ে ডেকে নিয়ে আসি। তারা মাটি খুঁড়ে সাপগুলো ধরেছে। সাপগুলো ধরা পড়ায় আমি ও আমার পরিবার স্বস্তিতে আছি।’

সাপুড়ে ফজলু আরও বলেন, ‘সাপ দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সাহস করে ধরে ফেললেই চলে। সাপ ধরতে কোনও মন্ত্র বা কোনও কিছু করা লাগে না। এসব সাপ মূলত বাচ্চা দেওয়ার জন্য লোকলয়ে আসে। অহেতুক কাউকে দংশন করে না।’

/আইএ/
সম্পর্কিত
বিষধর সাপ আতঙ্কে রাজধানীবাসী, অ্যান্টিভেনম পাবেন যেখানে
বসতঘর থেকে দশটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার
১৬ ফুট লম্বা অজগরকে বনে অবমুক্ত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম