কামাল হোসেন শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৬:০৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৬:০৬

কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ড. কামাল হোসেন নিজে নির্বাচন করবেন না, রাষ্ট্রীয় পদে যাবেন না, উনি কি শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন? বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেন হলো মুখোশ।’ শনিবার (২৭অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সুতরাং ড. কামাল হোসেন যদি মনে করেন উনি রাজনীতির ওয়াশিং মেশিন হয়ে বিএনপির সব অপরাধ দুষ্কর্ম ধোলাই করে সব পরিষ্কার করে দেবেন সেটা ভুল। ঐক্যফ্রন্টের সাত দফা দাবির আড়ালে রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি।’

তিনি আরও বলেন,‘তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে বিএনপি-জামায়াতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করতে চায়। বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেওয়া। এই মুহূর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানো চেষ্টা।’

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিভাবক সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আফরোজা হক রিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মাধ্যামিক শিক্ষা অফিসার সর্দার মোহাম্মদ আবু সালেক, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষ মতিউর রহমান প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম