স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৬:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৬:২৮

গোপালগঞ্জে ব্যাংকিং কানফারেন্স উপলক্ষে র‌্যালি স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকালে জেলা শহরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলার সব তফসিলি ব্যাংকের আয়োজনে ও স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে স্থানীয় পৌরপার্ক থেকে ২৭টি ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইমিংপুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান হায়দার নুরুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন— ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান, বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন খান, গোপালগঞ্জ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এস এম দেলোয়ার হোসেন, অনির্বান স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেন। এছাড়া ২৭টি ব্যাংকের কর্মকর্তারা আলোচনা সভায় অংশ নেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম