বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে: ইনু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২১:১০

          রবিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,‘ঐক্যফ্রন্ট যাই করুক বাংলাদেশকে রক্ষা করতে হলে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ডিসেম্বর মাসেই নির্বাচন করতে হবে। ঐক্যফ্রন্টের সাত দফার সার কথা হলো, বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়া। একটা অস্বাভাবিক সরকার তৈরি করে দেশকে অচল অবস্থায় ফেলে দেওয়া। সময় নষ্ট করা এবং বাংলাদেশে একটা অস্বাভাবিক ভুতের সরকার নাজিল করা।’

রবিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবালয় উপজেলা জাসদের সভাপতি ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান,কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান প্রমুখ।

তথ্যমন্ত্রী আরও বলেন,‘দণ্ডিত খালেদা, তারেক রহমান এবং ভয়ঙ্কর সন্ত্রাসী যুদ্ধাপরাধী জামায়াত কর্মীদের কারাগার থেকে মুক্ত করে আবার রাজনীতির মাঠে হালাল করে দেওয়াই হচ্ছে ঐক্যফ্রন্টের মূল দাবি। আগামীতে যদি  শান্তিতে বসবাস করতে চান তাহলে আগামীতে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে।’

তিনি আরও বলেন,‘সাত দফা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন পাতায় কোন ছন্দে নিরপেক্ষ সরকারের কথা বলা হয়েছে। তারা সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চেয়েছে, কিন্তু পৃথিবীর কোন দেশের গণতন্ত্রে বন্দুকের নল হাতে তাদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এসব প্রশ্নের উত্তর বিএনপি নেতা ও কামাল সাহেবরা দিবেন এটা প্রত্যাশা করি।

মন্ত্রী আরও বলেন, ‘রাজনীতির বালিস বালিস খেলা বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন হবে না। কারণ এক বার বিএনপি জামায়াত ক্ষমতায় আবার মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় তা হয় না। মুক্তিযুদ্ধের বিকল্প জামায়াত না। শেখ হাসিনার বিকল্প খালেদা জিয়া না। রাজাকারের সরকার আর মুক্তিযুদ্ধার সরকার এক না। খালেদা-তারেককে ক্ষমতার বাইরে রাখতে হবে। যদি আগামী ৫ বছর বিদুৎতের আলোতে ঘুমাতে চান ও পাকা রাস্তা পরিষ্কার রাখতে চান তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকুন।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের