হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের গর্ভে ২ সন্তানের মৃত্যুর অভিযোগ

নারায়নগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ০৫:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০৫:১৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াছিন নামে এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় শাহানাজ আক্তার নামের এক গর্ভবতী মায়ের চার মাসের যমজ সন্তান মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ নভেম্বর) উপজেলার যাত্রামুড়ায় তামীন পলি ক্লিনিক নামে একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শাহানাজ আক্তার ফরিদপুর জেলার বাঘাটি পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তারা যাত্রামুড়া এলাকায় ভাড়া থাকেন।

শাহনাজের স্বামী নুরুল ইসলাম জানান, গত তিনদিন আগে তার স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দিলে তাকে স্থানীয় যাত্রামুড়া এলাকার তামীন পলি ক্লিনিক নামে একটি ফার্মেসির চিকিৎসক ইয়াছিনের কাছে নিয়ে যান। তার সমস্যার কথা শুনে ওষুধ দেন। ওই ওষুধ খাওয়ার পর তার স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর গত রবিবার বিকালে তাকে বিশ্বরোড ক্লিনিকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার পরীক্ষা করে দেখেন তার গর্ভের দুটি সন্তানই মারা গেছে।

এ খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন হাতুড়ে ডাক্তার ইয়াছিনকে আটক করে পুলিশে সোপার্দ করে। কিন্তু ওই দিনই সে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে যায়।

ইয়াছিন মিয়া প্রভাবশালী হওয়ায় মামলা করার সাহস পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি। অভিযুক্ত ইয়াছিন বলেন, ‘তাদের ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।’

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মঞ্জুর রহমান জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ডা. ইয়াছিনকে আটক করা হয়। নুরুল ইসলামের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক