ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা পিন্টুসহ তিন ভাইয়ের মনোনয়ন ফরম সংগ্রহ

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৪:৩৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:১৩

 

তিন ভাই পিন্টু, তোফা ও টুকু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুসহ তার তিন ভাই। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিন্টুর ভাই ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা ৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের অপর ভাই হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

দলীয় সূত্রে জানা যায়, নাশকতার মামলায় কারাগারে থাকা সুলতান সালাউদ্দিন টুকু ও শামসুল আলম তোফা টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সুলতান সালাউদ্দিন টুকু ও কৃষিবিদ শামসুল আলম তোফা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা তার দুই ভাইয়ের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তবে তার নিজের বিষয়টি এড়িয়ে যান।

টাঙ্গাইলের ৮টি আসন থেকে এ পর্যন্ত বিএনপির প্রায় ৫০ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম