ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৪:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:০৬

বিদ্যুৎস্পৃষ্ট গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব বিশ্বাস (২৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের একটি জমির পাশ থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজীব বিশ্বাস ওই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, আন্ধারকোটা গ্রামের ব্রজেন্দ্র নাথ বিশ্বাস ইঁদুর মারার জন্য জি.আই তার দিয়ে নিজ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে রাজীব বিশ্বাস নিজ জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে ওই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলই নিহত হন। বুধবার সকালে এলাকাবাসী রাজীবের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী