কালীগঞ্জে লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত, আহত ২

গাজীপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:০৯

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী শাহেদ মিয়া (১৪) নিহত ও আরও দুই জন আহত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৈলানপুর বটতলায় দুর্বাটি-বক্তারপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত শাহেদ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের শাহিন মিয়ার ছেলে। সে জাঙ্গালীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন– জাঙ্গালীয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সোলেমান দর্জির ছেলে সালাহ উদ্দিন দর্জি (১৮) ও দড়ি জাঙ্গালিয়া গ্রামের অলি উল্লাহ মোড়লের ছেলে শাহিন মোড়ল (১৮)।

বক্তারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য কাজী রিপন জানান, নিহত শাহেদ তার তিন সহযোগীসহ মোটরসাইকেলে দ্রুতগতিতে জাঙ্গালিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা লরির ধাক্কায় ঘটনাস্থলেই শাহেদ নিহত হয়। বাকি দুই আরোহীও আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া ইসলাম মিতু জানান, আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত শাহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই মশিউর রহমান জানান, কোনও অভিযোগ না থাকায় আবদেনের প্রেক্ষিতে নিহতের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। লরিটি আটক কর হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের