ভোক্তা অধিকার আইনে কিশোরগঞ্জে দুই দোকানকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ২৩:৫০আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২৩:৫৭

কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার ও পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এই অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, পাকুন্দিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্য, পণ্য ও পচা মিষ্টি বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ চিপস, গুড়ো দুধ, গ্লুকোজ, বিস্কুট, সরিষার তেল, কোল্ড ড্রিঙ্কস ও বেবি লোশন এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পানীয় (জিংসেন) বিক্রির অপরাধে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজারের বাচ্চু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পচা ও বাসি মিষ্টি বিক্রির অপরাধে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের রুচি মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে জব্দ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মিষ্টি স্পটে ধ্বংস করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের