আশুলিয়ায় ৭ টুকরো করা লাশের মাথা উদ্ধার

সাভার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৩:২১আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৪:০৭

সাভার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে সাত টুকরো করা লাশের মাথা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে একটি ঝোপের ভেতর থেকে টুকরোগুলো উদ্ধার করা হয়। এর আগে ১২ নভেম্বর সকালে একই এলাকা থেকে মেহেদি হাসন টিপু নামের এক ব্যক্তির সাত টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এই সাত টুকরো মাথা মেহেদি হাসান টিপুর বলে পুলিশি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, টিপু যশোরের বাঘারপাড়া থানার অন্তরামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকির ছেলে। নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

পুলিশ আরও জানায়, গত ৯ নভেম্বর বিকালে বাসা থেকে বের হওয়ার পরপরই নিখোঁজ হন পোশাক শ্রমিক মেহেদি হাসান টিপু। পরে অনেক খোঁজ করেও না পেয়ে এ ঘটনায় ১০ নভেম্বর তার স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মানিক নামের একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিরা পলাতক থাকায় তাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়াও আটক ব্যক্তি পোশাক শ্রমিককে হত্যার পর মৃতদেহ আট টুকরো করে ফ্রিজে রেখে দেওয়ার বিষয়টিও স্বীকার করেছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম