নারায়ণগঞ্জে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছে ৩৩ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১২:৫৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১২:৫৩

একাদশ-জাতীয়-সংসদ-নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে বিএনপির রাজনীতি। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করবে এই ঘোষণা দেওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। গত দুই দিনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৩৩  জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলের মনোনয়নপত্র সংগ্রহ করেই তারা থেমে নেই। মনোনয়ন পাওয়ার জন্য জোর লবিং করছেন কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে। এর মধ্যে অনেক মনোনয়ন প্রত্যাশি দলীয় ফরম পূরণ করে জমা দিয়েছেন কেন্দ্রে।

নারায়ণগঞ্জ-১ রুপগঞ্জ আসনে ৫ জন, দুই আসনে ৩ জন, তিন আসনে ১৮ জন, চার আসনে ৪ জন, পাঁচ আসনে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমার হুমায়ুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন,‘রাজপথে পুলিশের নির্যাতন, মামলা হামলা, জেল জুলুম সহ্য করে দলের সব কর্মসূচি পালন করেছি। দলীয় নির্দেশে তৃনমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সব সময় রাজপথে সক্রিয় ছিলাম। আমি মনে করি, দলীয় বিবেচনায় আমাকে দল মুল্যায়ন করবে।’

আরেক মনোনয়ন প্রত্যাশি মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন,‘দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলাম আমি। অনেক মামলা খেয়েছি। প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম। দলের তরুণ নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। আমি দলীয় মনোনয়ন পাবো বলে আশাবাদী।’

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, কেন্দ্রীয় যুবদলের নেতা মাহমুদুর রহমান সুমন।

মনোনয়ন প্রত্যাশি নজরুল ইসলাম আজাদ বলেন,‘দলের কর্মসূচি পালন করতে গিয়ে বহুবার জেল খেটেছি। নির্যাতনের শিকার হয়েছি। তার পরও পিছিয়ে যাইনি। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে রেখেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।’

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সবচেয়ে বেশি। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৮ জন। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, তার ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম সজিব, বিএনপি নেতা অলিউর রহমান আপেল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় বিএনপির নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান চয়ন, জেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাচঁপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমী, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম, বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির নেতা তাজুল সরকার, আল মোজাহিদ, জাহাঙ্গীর হোসেন, আলী আজগর।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন,‘বিএনপির জন্মলগ্ন থেকে সোনারগাঁ বিএনপির সঙ্গে জড়িত আছি। চার চার বার এমপি নিবার্চিত হয়েছি। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। অষ্টম সংসদে আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে নমিনেশনের বিষয়ে আমি চিন্তিত নই। সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। দল আমাকে মূল্যায়ন করবে।

আরেক মনোনয়ন প্রত্যাশি আজহারুল ইসলাম মান্নান বলেন,‘দলের দুঃসময়ে দলের হাল ধরেছি। গত পাঁচ বছরে উপজেলা চেয়ারম্যান নিবাচিত হওয়ার পর সরকারের রোশানলে পড়ে বরখাস্ত হয়েছি। বহুবার জেল খেটেছি। তৃনমূলের সব নেতাকর্মী ও অঙ্গ সংগঠন আমার সঙ্গে আছে। আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে।

নারায়ণগঞ্জ চার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, কতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, পারভেজ আহমেদ, মামুন মাহমুদ নাশকতার মামলায় বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। তার পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করা হয়েছে। 

নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মহানগর বিএনপির  সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর ছাত্রদলের সাবেক নেতা এইচ এম মামুন ,মহানগর বিএনপিন সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনিও বর্তমানে নাশকতার মামলায় কারাগারে বন্দি রয়েছে। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কালাম বলেন,‘সরকারের জেল জুলুম নির্যাতনের সময় বিএনপির হাল ধরেছি। দলীয় প্রতীক নিয়ে ছয়বার প্রতিদ্বন্দ্বিতা করে তিনবার এমপি নির্বাচিত হয়েছি। দলকে সংগঠিত করেছি। আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে। জাতীয় ঐক্যফ্রন্ট আমাকেই মনোনয়ন দেবে। 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের