কেরানীগঞ্জে র‌্যাবের চেকপোস্টে ফেনসিডিল, পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৬:০৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৬:০৮

কেরানীগঞ্জে র‌্যাবের চেকপোস্টে ফেনসিডিল, পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের চেকপোস্টে ফেনসিডিল, পিস্তল ও গুলিসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। স্বামীর নাম মো. বাদল হাওলাদার (৩৮) এবং স্ত্রীর নাম লিপি আকতার (৩৫)। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী র‌্যাব-৪ (মীরপুর) এর ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুন শনিবার (১৭নভেম্বর) দুপুরে জানান, শুক্রবার সকালে আমরা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার একটি রাস্তায়  র‌্যাবের একটি চেকপোস্ট বসাই। এসময় একটি জিপ গাড়িতে করে যাওয়ার সময় বাদল হাওলাদার ও লিপি আকতারকে আটক করা হয়। চলন্ত অবস্থায় চেকপোস্টে তাদের গাড়ি থামানোর সংকেত দিলে তারা সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে চালিয়ে যায়। এতে সন্দেহ হলে আমরাও তাদের গাড়ি নিয়ে ধাওয়া করে হাসনাবাদ হাউজিংয়ের ভেতর থেকে আটক করি। এসময় গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে ৬’শ ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা জিপ গাড়িটিও আটক করেছি। আটককৃত দুইজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কাঠালিয়া গ্রামে। তারা হাসনাবাদ হাউজিং এলাকার একটি  বাড়িতে ভাড়া থাকতো।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের