শ্রীপুরে মুক্তিযোদ্ধার পাকা ধান কেটে নিলো প্রতিপক্ষ!

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২১:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:১৮

এই জমি থেকে ধান কেটে নেওয়া হয়  (ছবি– প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদের ৪০ শতক জমির পাকা ধান প্রতিপক্ষের লোকজন কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বাউনী গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মৃত সিরাজুল ইসলামের ছেলে বাবুল মিয়া, শামিম, শিপন, মৃত আব্দুস শহীদের ছেলে শামসুল হক, মৃত হাসান আলীর ছেলে শামসুল ইসলাম, মৃত আবেদ আলীর ছেলে আবুল হোসেন এবং তার সহযোগীরা আমার জমির ধান কেটে নিয়েছে। তারা বেশ কিছু দিন ধরে আমাকে ভয়-ভীতি দেখিয়ে আসছিল; হুমকিও দিচ্ছিল। আজ ধান কাটার সময় বাধা দিতে গেলে তারা আমার ছেলে ও পরিবারের অন্য সদস্যদের মারধরও করে।’

অভিযুক্ত বাবুল মিয়া জানান, ‘অভিযোগ সত্য নয়। আমরা আমাদের নিজের জমি থেকে ধান কেটেছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে দেখছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান