শ্রীপুরে পোশাক কারখানার বাস উল্টে ১০ শ্রমিক আহত

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১১:৪৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১১:৫৯

উল্টে যাওয়া গাড়ি গাজীপুরের শ্রীপুরে পাইওনিয়ার পোশাক কারখানার বাস নিয়ন্ত্রণ উল্টে গিয়ে ১০ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শ্রীপুর-মাওনা সড়কের ফকিরবাড়ী মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, রিয়াদ হোসেন (১৮), নাহিদ আলম (২১), সাদিকুল ইসলাম (৩৭) ও আজিজুল হক (৩৫) সহ ছয়জনকে শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত সাদিকুল ও আজিজুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্টে যাওয়া গাড়ি মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার পাইওনিয়ার পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শ্রমিকবাহী বাস শ্রীপুরের কলেজপাড়া এলাকার নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কারখানার সামনে সকাল ৭টায় ছেড়ে আসে। পরে শ্রীপুর চৌরাস্তা পার হয়ে ফকিরবাড়ী মসজিদের কাছে আসা মাত্রই চালক নিয়ন্ত্রণ হারালে বাস সড়কের পাশে উল্টে যায়। এতে ১০ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উল্টে যাওয়া গাড়ি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার জানান, আহত চার শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দু’জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত সাদিকুল ও আজিজুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান