গোপালগঞ্জে আ.লীগের দুই ও বিএনপির ৬ প্রার্থীর মানোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ২০:৫২আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২১:০৯

গোপালগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেবিওয়েট দুই প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম ও লে. কর্নেল (অব.) ফারুক খানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। এদিকে গোপালগঞ্জের তিনিটি আসনে বিএনপি’র ৬ প্রার্থী মানোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে গোপালগঞ্জ-০২ আসনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শেখ মোখলেসুর রহমানের কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ,জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, শেখ ফজলুল করিম সেলিমের ভাই শেখ ফজলুর রহমান মারুফ, দুই ছেলে শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম উপস্থিত ছিলেন। এর আগে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজুলুল করিম সেলিম বলেন,‘বাংলাদেশের যে কোনও নাগরিক নির্বাচনের যোগ্য হলে সে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন। কে কার আত্মীয় এটা মুখ্য বিষয় না। তাই ড. কামাল যা বলছে এটা পাগলের প্রলাপ। এসময় তিনি দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।’

অন্যদিকে, গোপালগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগের প্রার্থী লে. কর্নেল (অব.) ফারুক খানের পক্ষে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাসলিমা আলীর কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা।

অপর দিকে, গোপালগঞ্জ-০১ আসনে বিএন‌পির সেলিমুজ্জামান সেলিম ও এফ.ই শরফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ-০২ আসনে ডা. কে. এম বাবর ও জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-০৩ আসনে এস. এম জিলানী ও আফজাল হোসেনের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন পত্র জমা দেন।

 

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী