শরীয়তপুরে আগুনে পুড়ে দুজনের মৃত্যু, ১৩ দোকান ভস্মিভূত

শরীয়তপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ০৮:৫৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০৮:৫৪

আগুনে দোকান পুড়ে ছায় শরীয়তপুরের পালং উত্তর বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি মিষ্টির দোকানের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। তারা হলেন—পলাশ বৈরাগী ও বিশ্বজিত সরকার। পুড়ে গেছে ১৩টি দোকান। শুক্রবার (৩০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পালং উত্তর বাজারের হারু ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আগুন লাগার পর তা দ্রুত পাশের লেপ-তোষকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যে ১১টি দোকান পুরোপুরি ও দুটি দোকান আংশিক পুড়ে যায়। আগুনে মিষ্টি ব্যবসায়ী গোপাল ঘোষের দোকানের দুই কর্মচারী ভেতরে আটকে পড়ায় তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ বলেন, ‘আগুনে দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের