শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতিকে পিটিয়ে আহত

গাজীপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ০১:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ০১:০৩

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারের ব্যবসায়ী আব্দুল বাতেনকে (৩৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে। আহত বাতেন স্থানীয় তানিয়া এন্টারপ্রাইজের মালিক ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।

আহত আব্দুল বাতেন জানান, দুপুর পৌনে ১টার দিকে তিনি বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানের দোকানে বসেছিলেন। এসময় কমপক্ষে আটজনের একদল যুবক রড, লাঠি ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায় তার ওপর। হামলাকারীরা বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানের দোকানের গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় যুবক সেতু, রাব্বি, আনোয়ার হোসেনের নামে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল জানান, আহত আব্দুল বাতেনের মুখ ও শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে। হামলাকারী যুবকেরা হত্যা মামলায় অভিযুক্ত। হামলার খবর শুনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে গেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান