নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সন্দেহ নেই: খাদ্যমন্ত্রী

সাভার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ২০:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

বক্তব্য রাখছেন কামরুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে, এতে কোনও সন্দেহ নেই। দেশে এখন নির্বাচনের সুন্দর পরিবেশ বিরাজ করছে।’

শনিবার (১ ডিসেম্বর) বিকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর ও জয়নাবাড়ি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘দেশে বিএনপির কোনও অস্তিত্ব নেই। বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করলে দেশের মানুষ কঠোরভাবে তাদের দমন করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত দলটির নেতারা ভাঙা ক্যাসেট বাজাতেই থাকবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে। বিএনপি নেতাকর্মীরা মুখে এক কথা আর ভেতরে আরেক কথা বলে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে