ফতুল্লায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর, আহত অর্ধশত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩

  সড়ক অবরোধ করে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লার বিসিকি শিল্পনগরীতে শ্রমিক পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় সংঘর্ষে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ও শ্রমিকসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ২৫টির বেশি গার্মেন্টস কারখানা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে শ্রমিকরা রাস্তা থেকে চলে গেলে যানবাহন চলাচল শুরু হয়।

পুলিশ জানায়, উৎপাদন মজুরি বৃদ্ধি নিয়ে ফকির নিটওয়্যার কারখানার শ্রমিকদের মধ্যে গত তিনদিন ধরে অসন্তোষ চলছিল। মালিকপক্ষ মজুরি বৃদ্ধি করলেও দাবি অনুযায়ী বৃদ্ধি না হওয়ায় শ্রমিকরা গতকাল রবিবার কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে। এ সমস্যা সমাধানে মালিকপক্ষ সোমবার (৩ নভেম্বর) সকালে বিসিক শিল্পমালিক সমিতি, বিকেএমইএ ও শ্রম অধিদফতরের কর্মকর্তাদের এবং ফকির নিটওয়্যার শ্রমিক নেতাদের নিয়ে আলোচনায় বসেন। এ সময় শ্রমিকরা বেশ কিছু দাবি-দাওয়া উপস্থাপন করে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেশ কিছু দাবি-দাওয়া মেনে নেন কৃর্তপক্ষ। কিন্তু মুজরি বৃদ্ধির বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত হয় আশপাশের আরও আট-দশটি ফ্যাক্টরির রেট যাচাই বাছাই করে তাদের মজুরি বৃদ্ধি করা হবে। কিন্তু শ্রমিকরা এতে সন্তুষ্ট না হওয়ায়, বিক্ষোভ শুরু করে কারাখানা থেকে বের হয়ে আসে। এ সময় তাদের সঙ্গে এসে আশপাশের আরও বেশ কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা বেরিয়ে এসে যোগ দেয়। অবস্থা বেগতিক দেখে বিসিক শিল্পনগরীর সব ফ্যাক্টরি একসঙ্গে ছুটি দিয়ে দেয়। পরে বিক্ষোভরত শ্রমিকরা যাওয়ার সময় বেশ কয়েকটি কারখানায় হামলা চালিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকরা এমভি নিটওয়্যার, পেনটেক্স, রবিনটেক্স, বিসিক শিল্পনগরীর বাইরে চরনসিংপুর সাহিল গার্মেন্টস, তারা স্পিনিং মিলস, হাসেম স্পিনিংসহ কমপক্ষে ২৫ কারাখানায় ভাঙচুর করা হয়।

এমভি নিট ওয়্যার কারখানা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা

খবর পেয়ে শিল্প পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার, ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের ও ৭/৮ জন পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত সাধারণ শ্রমিক আহত হয়।

শ্রমিক রাশেদ আলম, রাজ্জাক ও সুমন মিয়াসহ কয়েকজন জানান, কয়েক মাস ধরে ফকির নিটওয়্যার কারাখানায় উৎপাদন মজুরি আগের চেয়েও কমিয়ে দেওয়া হয় এবং  হেলপাড় ছাড়া চাইনিজ লাইন পদ্ধতি চালু করা হয়েছে। এ কারণে শ্রমিকদের বিরতিহীনভাবে আট থেকে নয় ঘণ্টা টানা কাজ করতে হয়। কিন্তু টানা কাজ করলেও উৎপাদন মজুরি বাড়ানো হয়নি। এ নিয়ে গত কয়েক দিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের এমভি নিটওয়্যার কারখানার পকেট গেট ভেঙে ভেতরে ঢুকে একটি প্র্যাডো গাড়ি ও একটি টয়েটা প্রাইভেটকারসহ ফ্যাক্টরিতে ভাঙচুর করে।

বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ফকির নিটওয়্যার কারখানায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয়  আলোচনা করা হয়। এর শেষ পর্যায়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি সমাধানের জন্য একদিন সময় চাওয়া হয়। কিন্তু শ্রমিকরা তা না মেনে রাস্তায় নেমে আসে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের সঙ্গে মিশে কিছু বহিরাগত ও চিহ্নিত সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমার ফ্যাক্টরিতেও ঢুকে শ্রমিকরা তাণ্ডব চালিয়েছে। সরকারের উচিত এসব বহিরাগতকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।’

শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব নবী জানান, ‘বিসিক শিল্পনগরীতে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দিয়েছে এবং কারাখানা ভাঙচুর করছে খবর পেয়ে পুলিশ এসে তাদের নিবৃত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা মারমুখী হয়ে ওঠে। কিন্তু পুলিশ বল প্রয়োগ করে নয়, তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-পাগলা-মুন্সীগঞ্জ সড়কে যানচলাচল শুরু হয়। 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে