টাঙ্গাইলে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামীসহ গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬

টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জের ধরে নার্গিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই নিহতের স্বামী ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- নিহতের স্বামী হারুনুর রশিদ (৪০) ও তার সহযোগী সোহেল রানা (২২)।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রায় ১৮ বছর আগে হারুনুর রশিদের সঙ্গে নার্গিস আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহ ছিল। এ নিয়ে একাধিকবার শালিসি বৈঠক ও মীমাংসা করে তাদের সংসার টিকানো হয়েছিল। এই কলহের জের ধরে তার এক সহযোগীকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় নিহতের স্বামী।

পুলিশ সুপার আরও বলেন, নার্গিস আক্তারকে প্রথমে ঘুমের ওধুষ খাওয়ানো হয়। পরে নার্গিস আক্তারকে তার স্বামী পা চেপে ধরে এবং সহযোগী সোহেল রানা ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। পরে পুলিশ রাতেই খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও স্বামীকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে হারুনুর রশিদ হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে তার অপর সহযোগীকে গ্রেফতার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম