দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত

নরসিংদী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৩

দুর্ঘটনা কবলিত বাস

 নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাস চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দ নগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর নাগরিয়াকান্দি গ্রামের বাসচালক আনোয়ার (৪৫), শিবপুরের বাসযাত্রী আলাউদ্দিন (৬০) ও রেহেনা বেগম (৪৫)। 

দুর্ঘটনা কবলিত অপর বাস

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভৈরবগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সৈয়দনগর এলাকায় অপর একটি বাসকে পাশ কাটানোর সময় রাস্তার অপর পাশে দাড়ানো যাত্রীবাহি একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদীর ১ শ’ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তারা ৩ জনই মারা যায়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় এক শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের মধ্যে ৪ জনকে জেলা হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত রয়েল পরিবহনের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের