বিজয় দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির আলোচনা

গাজীপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৫৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২৩:০১
image

বিজয় দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির আলোচনা গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্ব^র) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে (বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলা) এ সভায় মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয়ে আলোচনা হয়।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের শ্রীপুর প্রতিনিধি মোতাহার হোসেন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সংবাদ কর্মীরা।
এদের মধ্যে ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার),  আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন),  কাজী আকতার হোসেন (ভোরের ডাক), মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (একুশে সংবাদ), যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বর্তমান), সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের দর্পণ), কোষাধ্যক্ষ সাইফুল আলম সুমন (আমার বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনূর আলম (দিন প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (সময়ের আলো), দৈনিক এস এম জহিরুল ইসলাম (প্রথম বেলা) ও শাহাদাত হোসেন সাদেক (সবুজ নিশান) প্রমুখ।
সভায় বিজয় দিবস উদযাপনের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি, কোষাধ্যক্ষ সাইফুল আলম সুমন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনূর আলম।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ