সিদ্ধিরগঞ্জে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:০৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচাপায় কোহিনুর আক্তার (২৯) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

নিহত কোহিনুর আক্তার বরিশালের বাকেরগঞ্জ এলাকার আব্দুল হাকিম কাজীর মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জের আহসান নিটিং গার্মেন্টের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কারখানায় যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন কোহিনুর আক্তার। এ সময় আদমজী ইপিজেডগামী ‘রাহুল পরিবহন’-এর একটি স্টাফ বাস কোহিনুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী