দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে: সোহেল তাজ

গাজীপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০৪:২৩

বক্তব্য রাখছেন তানজিম আহমদ সোহেল তাজ (ছবি– প্রতিনিধি)

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন, ‘পূর্বে দেশে অশান্তি, হানাহানি ছিল। গত ১০ বছরে তা দূর হয়েছে, দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। এটি সম্ভব হয়েছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ শাসন ক্ষমতায় থাকার কারণে।’

রবিবার (৯ ডিসেম্বর) বিকালে গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ নেতা মরহুম খালেদ খুররমের বাসভবনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সোহেল তাজ বলেন, ‘আমার বোন আর আমি একই। আমাদের পরিবার বারবার নির্বাচনে অংশ নেয় দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে নৌকা মার্কায় ভোট চাইছি।’

বৈঠকে উপস্থিত ছিলেন সিমিন হোসেন রিমিও। তিনি বলেন, ‘আমি কখনো নেতা হতে চাই না, আজীবন দলের একজন কর্মী হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই। আমি এখনও নৌকা মার্কার একজন কর্মী। আমার পিতা মরহুম তাজ উদ্দীন আহমদ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি দেশের কল্যাণে কাজ করেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে দলের চরম সংকটে মা সৈয়দা জোহরা তাজ উদ্দিন দলের হাল ধরে ছিলেন। আমার ছোটভাই তানজিম আহমদ সোহেল তাজকে আপনারা দুই বার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমাকেও আপনারা দুই বার নির্বাচিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আবারও সুখে, দুঃখে আপনাদের পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবার দোয়া ও সমর্থন কমনা করি। আমি ও আমার পরিবারের সদস্যদের সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।’

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কবির মাস্টারের সভাপতিত্বে ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন– কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাবেক সভাপতি আজগর রশীদ প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে