রূপগঞ্জে জমি দখলে বাধা দেওয়ায় দম্পতিকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৪৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখলে বাধা দেওয়ায় এক দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ ডিসেম্বর) সকালে রূপসী প্রধান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিরাজুল ইসলামের মামলার এজাহার থেকে জানা যায়, একই এলাকার দিলবর প্রধান, দায়েন প্রধান, সালমা বেগম, নুরুননাহারের সঙ্গে বেশ কিছুদিন ধরে সিরাজুল ইসলাম প্রধানের  বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেল ধরে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন জোর করে জমি দখলের চেষ্টা চলায়।  দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর করে। বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন সিরাজুল ইসলাম প্রধানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার স্ত্রী মাহফুজা ইসলাম বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও কোপায়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের