কাশিয়ানীতে ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১০:০৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১০:০৪

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে বালুবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত মোহাম্মদ আলী কাশিয়ানী উপজেলার পোনা এলাকার লাল মিয়ার (লালু) ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ভোরে নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দিয়ে মহাসড়কের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম