গোপালগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:১৫

হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানীতে জান্নাত বেগম (২০) নামে এক গৃহবধূকে তার স্বামী গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জান্নাত বেগম কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের মহসীন সিকদারের স্ত্রী ও মাগুরা জেলা সদরের ফারুক শরীফের মেয়ে। তিনি ঢাকার একটি গার্মেন্টেসে চাকরি করতেন।  ৪ বছর আগে তার বিয়ে হয়। তার তিন বছরের একটি মেয়ে রয়েছে।

রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, গত চার বছর আগে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের মহসীন সিকদারের সঙ্গে জেলা সদরের ফারুক শরীফের মেয়ে জান্নাত বেগমের বিয়ে হয়।

গত মঙ্গলবার ছুটিতে বাড়ি আসেন গৃহবধূ জান্নাত বেগম। গতকাল বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়। এঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে জান্নাত বেগমকে তার স্বামী হত্যা করেছে। খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ ফাড়িতে আনা হয়। বৃহস্পতিবার সকালে মৃত দেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের