শ্রীপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আটক

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪

আটক গাজীপুর-৩ (শ্রীপুর-মির্জাপুর- পিরুজালী-ভাওয়ালগড়-) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী গণফোরোমের ইকবাল সিদ্দিকীর (ধানের শীষের) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকা থেকে তাকে আটক করা হয়। রুহুল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ও শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

পীরজাদা রুহুল আমীনের ছেলে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নাহীন আহমেদ মমতাজী জানান, শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় ধানের শীষের নির্বাচনি গণসংযোগ ছিল। গণসংযোগ শেষে ফেরার পথে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই এলাকা থেকে পুলিশ তার বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনও মামলা নেই বলে তিনি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, পীরজাদা রুহুল আমীনের বিরুদ্ধে আইগে অনেক মামলা ছিল তাই সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী