লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার ৪

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮

গ্রেফতারের প্রতীকী ছবি টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ইছাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন, উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ছেলে সালাউদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আব্দুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী ইমান আলী প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামাণিক ও আবুল হোসেন ড্রাইভারের ছেলে জয়নাল আবেদীন।
ওসি মীর মোশারফ হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয় ।
উল্লেখ্য, গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সড়াতৈল এলাকায় গণসংযোগকালে আবদুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বহরের চারটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ওইদিন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ৩ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন লতিফ সিদ্দিকী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান