কোটালীপাড়ায় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান (ছবি– প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার ডগলাস উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষমতাসীন দলের সভাপতি শেখ হাসিনার পক্ষে এক নির্বাচনি জনসভায় দলটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আজ বিকালে এক জনসভায় রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

এ ব্যাপারে বেলায়েত হোসেন হাওলাদার বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দিয়ে আমি শতাধিক নেতাকর্মী নিয়ে আজ থেকে আওয়ামী লীগে যোগ দিলাম। আমি এতদিন ভুল করেছি। এখন থেকে জাতির জনকের আদর্শ বাস্তবায়ন ও শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়তে কাজ করে যাবো।’

রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্যের সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ জয়ধর, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা কমল সেন, নারায়ণ চন্দ্র দাম, বেলায়েত হোসেন হাওলাদার বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম