কামলার মজুরি হিসেবে নৌকা মার্কায় ভোট চাই : ফারুক খান

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৫০

 

 

গোপালগঞ্জ-১ আসনে নির্বাচনি জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান গত ১০ বছর আপনাদের জন্য কামলা হিসেবে কাজ করেছি। কামলার মজুরি হিসেবে নৌকা মার্কায় ভোট চাই। মঙ্গলবার (২৫শে ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরের দক্ষিণ গঙ্গারামপুর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া গোপালগঞ্জের কোনও উন্নয়ন তো করেই নাই, বরং গোপালী বলে আমাদের গালি দিয়েছেন। তিনি ক্ষমতায় এলে নাকি গোপালগঞ্জের নামই পাল্টে দেবেন। আমরা আগামী ৩০ তারিখ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার মাধ্যমে বিএনপির ধানের শীষ মার্কা মুছে দিবো।’

জনসভায় ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে। আপনারা এখন ৪ ঘণ্টায় ঢাকা যান, ট্রেন লাইন হলে ৪০ মিনিটে ঢাকায় যেতে পারবেন। উন্নত যাতায়াত ব্যবস্থা, শতভাগ বিদ্যুৎ, বিনামূল্যে বই বিতরণ ইত্যাদি আওয়ামী লীগের আমলেই সম্ভব। এটাই আওয়ামী লীগের রাজনীতি।

এ সময় জনসভার হাজার হাজার জনতা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার এবং বিএনপিকে একটা ভোটও না দেওয়ার অঙ্গীকার করেন।

গোহালা ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোতালেব মোল্লার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, গোহালা ইউপি চেয়ারম্যান সফিকুল আলম মোল্লা প্রমুখ।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম