নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন বিকল্প ধারার মিলন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫

নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন বিকল্প ধারার প্রার্থী গোলাম সারোয়ার মিলন নির্বাচনের পাঁচ দিন আগে মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন বিকল্পধারার প্রার্থী গোলাম সারোয়ার মিলন। মঙ্গলবার দুপুরে জেলার সিংগাইর উপজেলা সদরে মিলনের নিজ বাসভবনে তিনি আনুষ্ঠানিকভাবে নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

সংক্ষিপ্ত বক্তব্যে মহাজোটের শরিক দল বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার মিলন জানান, তিনি কেন্দ্রের নির্দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মমতাজ বেগমকে বিজয়ী করার জন্য সব নেতাকর্মীকে অনুরোধ করেন গোলাম সারোয়ার মিলন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ, শাহাদাৎ হোসেন প্রমুখ।

নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কুলা প্রতীক থেকে সরে নৌকাকে সমর্থন দেওয়ায় গোলাম সারোয়ার মিলনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের