নরসিংদীর সব কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম

নরসিংদী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:২০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪

নরসিংদীতে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম নরসিংদীর ৫টি আসনের সবগুলো কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে নরসিংদীর প্রতিটি কেন্দ্রে পাঠানো শুরু হয় নির্বাচনি সরঞ্জাম। জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতিটি নির্বাচনি এলাকার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব নির্বাচনি সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা।

জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, নরসিংদীর ৫টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৬৩২টি। এসব কেন্দ্রে ৬৩২ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ১৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ২৮৮ জন সহকারী পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার ৫টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৩৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭৫ হাজার ৬৪৫ জন ও নারী ভোটার ৭ লাখ ৭৬ হাজার ৭১১ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী