টাঙ্গাইলের আটটি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১১

টাঙ্গাইলে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো টাঙ্গাইলের আটটি আসনেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। জেলার আটটি আসনে ১০০১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার আটটি আসনে বিভিন্ন দলের ৫৩জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন,‘সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি এ নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ করতে পারবো।’

জেলার আটটি আসনে মূল প্রতিদ্বন্দ্বীরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুর রাজ্জাক (নৌকা) ও  বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম সরকার (ধানের শীষ)। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইলে ভোটারা অপেক্ষা করছেন।

 টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর), এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনির (নৌকা) ও বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ)। এ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 টাঙ্গাইল-৩ (ঘাটাইল)এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান (নৌকা), বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (ধানের শীষ)। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 টাঙ্গাইল-৪ (কালিহাতী) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী লিয়াকত আলী (ধানের শীষ)। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 টাঙ্গাইল-৫ (সদর) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), জাতীয় পার্টির প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনির (লাঙ্গল)। এ আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু (নৌকা), বিএনপির প্রার্থী গৌতম চক্রবর্তী (ধানের শীষ)। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ)। এ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ)। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করছেন।’

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের