জনগণকে কথা দিয়েছি তাই চারটা পর্যন্ত দেখবো, পরে সিদ্ধান্ত নেবো: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬

নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করছেন ফখরুল ইসলাম আলমগীর

‘আমরা জাতিকে কথা দিয়েছি, নির্বাচনে আমরা থাকবো। তাই ৪টা পর্যন্ত আমরা দেখবো, তারপর দলগত ও জোটগতভাবে সিদ্ধান্ত নেবো।’  এ অবস্থায় বিএনপি নির্বাচন বর্জন করছেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন

রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে একটা তামাশা করেছে। এই নির্বাচন পুরোপুরি প্রহসনে পরিণত হয়েছে।’

তিনি আরও  বলেন, ‘যখন আমি সকালে ভোট দিলাম তখন ভোটারদের বিরাট লাইন দেখি, উৎসাহও দেখেছি। কিন্তু তখনই আওয়ামী লীগ ভাবলো এভাবে যদি মানুষ ভোট দিতে থাকে তবে তাদের ভরাডুবি সুনিশ্চিত। তখনই সরকার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভোটারদের ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে নৌকার পক্ষে সিল মারতে থাকে। সারা দেশেই এই চিত্র, কোথাও কোনও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না।   

তিনি বলেন, ‘সরকারের এই প্রবণতার লক্ষণ আমরা আগেই অনুমান করেছিলাম এবং আপনাদের বলেছিলাম।’ 

তিনি দুঃখ করে বলেন, ‘এটা দেশের বিরাট ক্ষতি, নির্বাচনের পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং প্রশাসন সম্পর্কে মানুষের মনে চিরস্থায়ী অনাস্থা তৈরি করে দিয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত