মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১১:৪২আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৪২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এ নিয়ে মৌলভীবাজার জেলায় এভাবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ও পুশইন করা ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। 

এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১, জুড়ী দিয়ে ১০, কুলাউড়া দিয়ে ২১, শ্রীমঙ্গল দিয়ে ১৯ ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এ ছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

৫২ বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থান থেকে ৪৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহলদল আটক করে। এর মধ্যে পুরুষ ১৫, নারী ১৫ ও শিশু ১৮ জন।

বিজিবি জানায়, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা চিকিৎসা এবং কাজের উদ্দেশে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরে তাদেরকে ভারতের বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানায়। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী