পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ গয়েশ্বরের

কেরানীগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:২১

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

ঢাকা-৩ আসনে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন,  তার আসনের সবগুলো ভোটকেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের পুলিশের সহযোগিতায় বের করে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জিঞ্জিরাস্থ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগের কথা তুলে ধরেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন,  আমার আসনে ১০৭ কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রে এজেন্ট দিয়েছিলাম। মাত্র দুটি কেন্দ্রে এজেন্ট দিতে পারিনি। এজন্য কেন্দ্রে গতরাত থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা জালভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখে। ছাত্রলীগ, যুবলীগের কয়েকশ নেতাকর্মী আনসারের পোশাক পরে কেন্দ্রে ঢুকে ভোট দিয়ে চলে আসে।

গয়েশ্বর আরও বলেন, আমার এলাকায় ৩০০ নকল পুলিশ ঘোরাফেরা করে বিএনপি নেতাকর্মীদের আতঙ্কিত করে। জালভোটের বিষয়ে ডিসি, ম্যাজিস্ট্রেটদের একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি, আমার অভিযোগ শুনেনি। তিনি আরও বলেন, সুষ্ঠু ভোট হলে জনগণ আমাদের ভোট দিত, ৭০ শতাংশ ভোট আমরা পেতাম।

এদিকে সকাল সাড়ে দশটায় আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তবে তিনি ভোট না দিয়ে বের হয়ে আসেন।

কেন ভোট দেননি- এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, এই কেন্দ্রে আমার কোনও এজেন্ট নাই। তাই ভোট না দিয়ে বের হয়ে এলাম। দেশে ভুয়া ভোট হচ্ছে, কারচুপি হচ্ছে এটার নায়ক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা আমি বিভিন্ন সংবাদমাধ্যমে বলে আসছিলাম।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত