শিবপুরে নিখোঁজের আড়াই মাস পর কঙ্কাল উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

নরসিংদী

নরসিংদীর শিবপুরে নিখোঁজের আড়াই মাস পর পারভেজ (২৮) নামে একজনের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পারভেজ পলাশ উপজেলার গুচ্ছ (আদর্শ) গ্রামের তাজু মিয়ার ছেলে। বুধবার (২ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি আখক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন কঙ্কালের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে কঙ্কালটি পারভেজের বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পারভেজ নিখোঁজ হওয়ার এক মাস পর গত বছরের ৭ অক্টোবর শিবপুর মডেল থানায় একটি অপহরণ মামলা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনির হোসেন ডাকাত সুমন (বাবু), রাসেল ও সেলিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সুমন ওরফে বাবুর দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমলাপাড়া থেকে নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে কুখ্যাত ডাকাত জালালকে আটক করে পুলিশ। পরে জালালের দেওয়া তথ্যমতে (২ জানুয়ারি) পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি আখক্ষেতের ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালের পাশে থাকা জামাকাপড় দেখে কঙ্কালটি পারভেজের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তার পারিবারের লোকজন। কঙ্কালটি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত পারভেজ, সুমন, রাসেল, সেলিম, জালাল ও বদুসহ ১০/১২ জন একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে সহযোগীদের সঙ্গে পারভেজের দ্বন্দ্ব সৃষ্টি হলে তাকে অপহরণের পর হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের