শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হামলা ও ভাঙচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ২১:১০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:১৬

বঙ্গবন্ধু সাফারি পার্কে ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কমপক্ষে ২০ জনের একদল যুবক পার্কের ভেতরে চটপটি হাউসের চেয়ার ভাঙচুর ও কফি শপে তালা লাগিয়ে দিয়েছে।

সাফারি পার্কের কফি শপের কর্মী আমিনুল ইসলাম ও চটপটি হাউসের কর্মী জনি জানায়, স্থানীয় যুবক জুয়েল ও মাহফুজের নেতৃত্বে কমপক্ষে ২০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে জোরপূরবক পার্কের ভেতরে ঢুকে কফি শপে তালা লাগিয়ে চাবি নিয়ে গেছে। পরে পার্ক কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি চাবি ফেরত পান। যুবকরা পরে চটপটি হাউসে গিয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর ও চটপটি হাউস ভবিষ্যতে বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এছাড়াও চটপটি হাউসের কর্মী জনিকে মারধর করে চলে যায়। কফি শপটি এস এম এন্টারপ্রাইজ ও স্থানীয় চটপটি হাউসটি শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি কবির হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

সাফারি পার্কের গেটম্যান সোহেল রানা জানান, যুবকদের ছবি তোলার কারণে তারা তাকেও মারধর করে। তার মোবাইল ছিনিয়ে নিয়ে মোবাইল থেকে ছবি মুছে তা ফেরত দেয়।

সাফারি পার্কের ফরেস্ট বিট কর্মকর্তা আঙ্গুর হোসেন জানান, যুবকরা হঠাৎ পার্কে ঢুকে কিছু ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, ‘স্থানীয় যুবকদের নিজেদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির খবর পাওয়া গেছে। তবে কেউ ভাঙচুর বা অন্য কোনও অভিযোগ করেনি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, তিনি দুপুর তিনটা পর্যন্ত এ ধরনের কোনও ঘটনার খবর পাননি।

এ ব্যাপারে অভিযুক্ত জুয়েলের মুঠোফোনে (০১৯১৭-২০ ১২ ৩৭) একাধিকবার ফোন দেওয়া হলে কেউ রিসিভ করেনি। তবে অপর অভিযুক্ত মাহফুজ জানায়, এসব অভিযোগের কোনও ভিত্তি নেই। এসব সাজানো অভিযোগ।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের