সাভারে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২

সাভার প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৯, ১৫:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৪০

গ্রেফতার

সাভারে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই গৃহবধূকে ধর্ষণ করেছে পাঁচ বখাটে। এ ঘটনায় রবিবার সকালে দুই যুবককে আটক করেছে পুলিশ । এর আগে গত (১১ জানুয়ারি) শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিনবাজার এলাকার কাউন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলো রায়হান ও আলামিন।

নির্যাতিতার পরিবার ও পুলিশ জানায়, সাভারের কাউন্দিয়া এলাকার মুদি দোকানি ও তার স্ত্রী শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়ার জন্য যায়। এ সময় টাকা চাওয়ায় রায়হান ও আলামিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বখাটে দুই যুবক তার আরও তিন বন্ধুকে সঙ্গে নিয়ে কৌশলে ওই নারী ও তার স্বামীকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পাশবিক নির্যাতন করে। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ নিজে বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেন। পরে রবিবার সকালে পুলিশ কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) প্রাণকৃষ্ণ বলেন, ‘গৃহবধূকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ