গোপালগঞ্জে অপরিকল্পিত স্লুইচ গেট নির্মাণে ক্ষতিগ্রস্ত হাজারও কৃষক

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১০:২২আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১০:২২

গোপালগঞ্জে অপরিকল্পিত স্লুইচ গেট নির্মাণে ক্ষতিগ্রস্ত হাজারও কৃষক গোপালগঞ্জে অপরিকল্পিত স্লুইচ গেট নির্মাণের কারণে বিভিন্ন খালে পানির উৎসমুখ বন্ধ হয়ে গেছে। আর এর প্রভাব পড়েছে হাজার হাজার একর কৃষি জমির ওপর। ব্যাপক এলাকার কৃষকরা নদী বা খালের পানি ব্যবহার করতে পারছেন না। বেশি খরচে তাদেরকে ভূগর্ভস্থ পানির ওপরই নির্ভর করতে হচ্ছে। গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ এলাকায় ৮টি খালের মুখ বালি পড়ে বন্ধ হয়ে গেছে। এসব খালগুলো মধুমতি বিলরুট ক্যানেল থেকে শুরু হয়েছে।

জানা যায়, প্রতিটি খালের মুখে রয়েছে স্লুইচ গেট ও লকগেট যেগুলো অকেজো হয়ে আছে। এসব গেটের মুখ বালি পড়ে বন্ধ হয়ে যাওয়ায় পানি একদিকে যেমন বিলে প্রবেশ করতে পারছে না, তেমনি বিলের পানি সময়মতো নামতেও পারছে না। ফলে এলাকার কৃষকরা পড়েছেন বেকাদায়। যখন বিলে পানি দরকার তখন পানি থাকে না, আবার যখন পানি সরানোর দরকার তখন জলাবদ্ধ হয়ে থাকে কৃষি জমি।

এসব স্লুইচ গেট ও লকগেট গুলোকে অপরিকল্পিত উল্লেখ করেছেন এলাকাবাসী। এ গেট নির্মাণের পর থেকেই এলাকার খালগুলি বালিতে ভরে যেতে থাকে বলে জানান এলাকাবাসী।গোপালগঞ্জে বিভিন্ন খালের মুখ বালিতে ভরে যাওয়ায় কৃষকরা খালের পানি সেচের কাজে লাগাতে পারছেন না। গোপালগঞ্জে অপরিকল্পিত স্লুইচ গেট নির্মাণে ক্ষতিগ্রস্ত হাজারও কৃষক

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী পানির সমস্যার কারণে এসব অঞ্চলে কৃষকদের সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া খালের বালি সরিয়ে ফেলে খালে পানির প্রবাহ সৃষ্টির ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফি উদ্দিন খালের মুখ বন্ধ হয়ে কৃষি কাজে কৃষকদের অসুবিধার কথা স্বীকার করে প্রতি বছর যাতে খালগুলোর মুখ থেকে বালু সরানো হয় বা খালগুলো কেঁটে সচল করা হয় তার ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন এমনটি প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক