আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

সাভার প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১২:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:১৯

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা মজুরি বৈষম্যের অভিযোগে আশুলিয়ায় অষ্টম দিনের মতো মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। সোমবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের টানা অষ্টম দিনেও সোমবার সকালে কারখানার প্রবেশের পর সাড়ে আটটার দিকে শ্রমিকরা নরসিংহপুর এলাকার বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে নেমে আসে। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়।

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা এসময় পুলিশ হ্যান্ড মাইকে শ্রমিকদের উদ্দেশে বলেন, যেসব শ্রমিকরা কাজ করবেন তারা কারখানার প্রবেশ করেন । আর কাজ না করতে চাইলে বাড়ি চলে যাওয়ার জন্য আহ্ববান জানান। এছাড়াও মহাসড়কে বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরে কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করলে বাকি শ্রমিকরা বাড়ি ফিরে যায়।

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা খাদিজা বেগম, রিপন ও মনিরা বেগম জানান, তাদের নামমাত্র বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষের কারণে কারখানা ছুটি ঘোষণা করা হয়। ফলে ওই কয়েকদিনের বেতন-ভাতা ও লোক দেখানো মজুরি বৃদ্ধির প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে।

শিল্প পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, ‘শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করতে চাইলে তাদেরকে সড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী